স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার নিজগাঁও গ্রামে আমেরিকা প্রবাসীকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় যুবলীগ নেতা ফারুক চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের রওশন আলীর পুত্র। এর আগে বাড়ি ঘরে হামলা ভাংচুর লুটপাট করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় ওই গ্রামের নজরুল ইসলাম চৌধুরীর কন্যা সুলতানা চৌধুরী বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ দেন। এতে আসামি করা হয় একই গ্রামের মৃত রওশন আলীর চৌধুরীর পুত্র যুবলীগ নেতা ফারুক চৌধুরী (৫০), তার ভাই মাসুক মিয়া চৌধুরী (৪৭), ফরিদ মিয়া (৪০), নোমান চৌধুরী (২০), মৃত রওশন আলীর পুত্র তৌফিক আহমেদ চৌধুরী (৪০), ফারুক চৌধুরীর স্ত্রী রুমা চৌধুরী (৪০), মাসুক মিয়া চৌধুরীর স্ত্রী মাসুদা বেগম (৩৫), ফরিদ মিয়া চৌধুরীর স্ত্রী মাহমুদা বেগম (৩৪), তৌফিক চৌধুরীর স্ত্রী হালিমা বেগম (২৭), মাসুদ চৌধুরীর কন্যা ইভা চৌধুরী (২০) সহ বেশ কয়েকজন। গতকাল শুক্রবার সকাল ১০টার সময় উল্লেখিতরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়ি ঘরে হামলা চালায়। এক পর্যায়ে নজরুল মিয়া, আমেরিকা প্রবাসী শাহিনুরসহ অন্যান্যদেরকে পিটিয়ে জখম করে ঘরে থাকা নগদ টাকা পয়সা, মোবাইল ফোন নিয়ে যায়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, ইতোপূর্বেও ওই পরিবারের ওপর উল্লেখিতরা বেশ কয়েকবার হামলা করে আহত করে লুটপাট চালিয়েছে। কিন্তু তারা নিরীহ হওয়ায় এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায়নি। ফলে দিন দিন তাদের দৌরাত্ম বেড়েই চলেছে।