রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ডেবিল হান্টের অভিযানে গ্রেফতার ৩

  • আপডেট টাইম শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের ডেবিল হান্ট অভিযানে আওয়ামী লীগের সাবেক ৩ নেতাকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, গত (২১ মে) বুধবার রাতে নবীগঞ্জ থানার একদল পুলিশ অভিযান পরিচালনা করে নবীগঞ্জের একটি নাশকতা মামলায় জড়িত থাকার অভিযোগে আসামীদের নিজ নিজ এলাকা বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল, নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্য বিষয়ক সম্পাদক মোস্তপাপুর গ্রামের মৃত হাজী আতাউর রহমানের পুত্র ইজাজুর রহমান (৩৩), ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক লামলীপার গ্রামের মৃত ছত্তার চৌধুরীর পুত্র ফরাশ চৌধুরী (৬০), আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের ফিরোজ মিয়ার পুত্র ছাত্রলীগ নেতা শাহ তপু (২৫)। তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com