শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা, দানবীর স্বর্গীয় শচীন্দ্র লাল সরকারের ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী কলেজে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল- পবিত্র গীতা পাঠ, কুইজ প্রতিযোগিতা, স্মরণসভা, প্রতিষ্ঠাতার সহধর্মিণীকে বাসভবনে গিয়ে সমবেদনা জানানো। অনুষ্ঠানমালার সূচনালগ্নে গীতা পাঠ করেন প্রভাষক গোপীনাথ দাশ। কলেজের অধ্যক্ষ আবু সিরাজ মোঃ মুনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিংবডির সভাপতি, বিজ্ঞ পিপি এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ। স্মরণসভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণির ছাত্র আব্দুল আলীম সোহাগ, গীতা থেকে পাঠ করেন একাদশ শ্রেণির ছাত্র একান্ত দাশ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- একাদশ শ্রেণির ছাত্রী রওজাতুল রুম্মান আহমেদ এবং বাংলা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র তানভীর সিদ্দিকী তোয়াহা। স্বাগত বক্তব্য রাখেন- মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ও সহকারী অধ্যাপক গৌতম সরকার। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন- প্রভাষক সঞ্জয় কুমার দাস, সহকারী অধ্যাপক লতিফ হোসেন, সৈয়দা তাহমুদা বেগম, অনুপমা ভক্ত, প্রবীন্দ্র সমাজপতি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কলেজ গভর্নিংবডির সদস্য শেখ মোঃ মশিউর রহমান, ডাঃ আব্দুল মুকিত এবং আমিরুল ইসলাম আখঞ্জী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- স্বর্গীয় শচীন্দ্র লাল সরকার কলেজটিকে একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য কোটি কোটি টাকা ব্যয় করেছেন যা বর্তমান সমাজ ব্যবস্থায় একটি বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। স্মরণসভার শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য ও সমাজবিজ্ঞান বিভাগের প্রধান প্রসূন আচার্য্য পল্লব। পরিশেষে গভর্নিংবডির সভাপতিসহ সকল সদস্যবৃন্দ, অধ্যক্ষ এবং শিক্ষক-কর্মচারীবৃন্দ প্রতিষ্ঠাতার বাসভবনে গিয়ে তাঁর সহধর্মিণীর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com