শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ফেইক আইডি দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর পোষ্ট ॥ নিন্দা, ক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ২১ মে, ২০২৫
  • ১১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ অতি সম্প্রতি বিভিন্ন নামে বেনামে ফেইক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দের পাশাপাশি সংবাদকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্য মূলকভাবে মানহানিকর পোষ্ট করে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন একটি চক্র। এতে অতিষ্ট হয়ে পড়েছেন সমাজের নানা শ্রেণী পেশার লোকজন। ফলে সুশীল সমাজ ও সাংবাদিক মহলে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
সুত্রে জানা যায়, সমাজের কিছু বিপদগামী তরুন ও লোকদের সাথে নীতি নৈতিকতা নিয়ে পেশাগত কারনে এবং নানা মতানৈক্যের প্রেক্ষিতে মনোমালিন্যের সৃষ্টি হলেই ওই চক্র নামে বেনামে ফেইক আইডি দিয়ে ফেসবুকে নানা ভাবে ভিত্তিহীন তথ্য দিয়ে জুলাই আগষ্টের বিপ্লবকে বির্তকিত করে তোলছেন। তারা বিএনপি, যুবদলের অনেক ত্যাগী নেতা-কর্মীদেরকেও আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, বঙ্গবন্ধু পরিষদের দোসর বানিয়ে বিভিন্ন পোষ্ট করে প্রশাসনের দৃষ্টি আর্কষন করছেন। যারা ওই সব পোষ্ট করছেন তাদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় গোপন রেখে ভিন্ন ভিন্ন নামে ফেইক আইডি খোলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করে মানহানি করে যাচ্ছে। এরমধ্যে রয়েছে জল কামান, রুমি, প্রেস ন্যাট, নবীগঞ্জ এ বেচা-কেনা ইত্যাদি আইডি। যারা এই সব আইডি চালাচ্ছেন তাদের নাম পরিচয় ধারনা করলেও সঠিক প্রমানের অভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই চক্রটি তাদের নিজেদের চরিতার্থ হাসিলের উদ্দেশ্যেই সমাজের নামীদামি লোকদের হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এমন ঘৃণ্যতম কাজ চালিয়ে যাচ্ছে। নবীগঞ্জের বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধেও ওই ফেইক আইডি দিয়ে বিতর্কিত পোষ্ট করে। বিষয়টি নিয়ে নবীগঞ্জ প্রেসক্লাব উদ্বেগ প্রকাশ করে। এ ব্যাপারে আইনীভাবে মোকাবেলা করার প্রস্তুতি নেয়া হয়েছে। নবীগঞ্জ সুশীল সমাজ ও সাংবাদিক সমাজ ওই ফেইক আইডি ব্যবহারকারীদের কবল থেকে নিরাপরাধ নানান শ্রেণী পেশার লোকদের মান সম্মান রক্ষার্থে আইনী পদক্ষেপ নেয়ার জন্য দাবী জানিয়েছেন সংশ্লিষ্ট আইনশৃংলা বাহিনীর প্রতি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com