শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে হবিগঞ্জ ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি কার, ৩টি সিএনজি চালিত অটোরিকশা ও ১টি মোটর সাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত ৯ ডাকাতকে গতকাল সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তারা হচ্ছে মাধবপুর উপজেলার বড়ধুলিয়া গ্রামের কাউছার মিয়ার ছেলে শিপন মিয়া (২৪), বাহুবল উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের আব্দুর নূর মিয়ার ছেলে মোজাহিদ মিয়া (২৮), ছোকচর গ্রামের মতিন মিয়ার ছেলে নাহিদ মিয়া (২৫), সিলেট জেলার ওসমানীনগর উপজেলার সাংখাইয়াখাই গ্রামের আব্দুল আজিজের ছেলে রইছুর রহমান, দিবারাই গ্রামের সিরাজ উদৌলার ছেলে রুহেল মিয়া (২৩), বিশ^নাথ উপজেলার রাজনগর গ্রামের জোনাব আলীর ছেলে জুয়েল আহমদ (৩৬), বিদায়ছুলফানি গ্রামের আব্দুল খালেকের ছেলে জুয়েল মিয়া (৩৩), জকিগঞ্জ উপজেলার গোদাধর গ্রামেরর ময়নুল হকের ছেলে সালেহ আহমদ, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিঠাপরান গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে মুকিদ মিয়া (৩৯)। পুলিশ সূত্রে জানা যায়, সিএনজি অটোরিকশাযোগে আন্তঃজেলা ডাকাত চক্রের বিরুদ্ধে অভিযান চালায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডাকাত দলের সদস্যরা সে গাড়ির যাত্রীদেরই হত্যার পর গাড়িটি ছিনতাইয়ের পরিকল্পনা করে। অথচ এ গাড়িতে বসা যাত্রীদের সম্পর্কে তাদের কিছুই জানা ছিলনা। মুহূর্তের মধ্যেই তাদের সামনে অন্ধকার নেমে আসে। এক সাথে ধরা পড়ে যায় ৩ দুর্র্ধষ ডাকাত। তাদের ধরতে পরিকল্পনা অনুযায়ী তাদের আগে গ্রেফতার হওয়া আরেক ডাকাতকে ব্যবহার করতে হয়েছে। এরপর একে একে ধরা পড়ে আরও ৫ জন। তাদের নিকট থেকে ছিনতাই হওয়া ৩টি সিএনজি অটোরিকশা, ডাকাতির কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ১টি প্রাইভেট কার জব্দ করা হয়। নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন চাঞ্চল্যকর তথ্য জানান পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে একটি চক্র সিএনজি অটোরিকশা ছিনতাই করে আসছিল। এ সিন্ডিকেট ধরতে আমরা ডিবি’র ওসি একেএম শামীম হাসানের নেতৃত্বে একটি স্পেশাল টিম গঠন করি। আমাদের এ টিম টানা ২৬ ঘন্টা অভিযান চালিয়ে হবিগঞ্জের মাধবপুর, বাহুবল, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলায় অভিযান চালিয়ে মোট ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে। অভিযানকালে আমাদের একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ জানায়, গত ৭ মে মাধবপুর থানায় একটি সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের মামলা দায়ের হয়। উক্ত মামলার সূত্র ধরে অভিযানে নামে ডিবি পুলিশ। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে রোববার মাধবপুর উপজেলার বড় ধুলিয়া গ্রামের শিপন মিয়াকে গ্রেফতার করা হয়। এরপর তার দেয়া তথ্যে গ্রেফতার করা হয় বাহুবলের দিগম্বর বাজার থেকে গ্রেফতার করা হয় মোজাহিদ মিয়া ও নাহিদ মিয়াকে। তাদের দেয়া তথ্যে সিলেটের ওসামনীনগর থেকে গ্রেফতার করা হয় রইছুর মিয়া, মুকিদ মিয়া ও রুহেল মিয়াকে। তারা পুলিশের ব্যবহৃত অটোরিকশাটি তাদের হত্যা করে ছিনতাই করতে চেয়েছিল। পরবর্তীতে তাদের দেয়া তথ্যে বিশ^নাথ থেকে গ্রেফতার করা হয় জুয়েল আহমদ ও জুয়েল মিয়াকে। সবশেষ সিলেটের ভারত সীমান্তবর্তী জকিগঞ্জ থেকে গ্রেফতার করা হয় সালেহ আহমদ ওরফে দোলুকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com