বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে শায়েস্তানগরে তুচ্ছ ঘটনা নিয়ে রণক্ষেত্র ॥ আহত ৫০

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টমটমে ধাক্কা লাগার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ঈদগাঁহ এলাকা। এতে ওসিসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহতরা হল, শায়েস্তানগরের জামাল মিয়ার পুত্র সুবেল (২২), শহিদ মিয়ার পুত্র সৌরভ (২০), রশিদ মিয়ার পুত্র জিয়া (২০), শাহানুর মিয়ার পুত্র সুহান (২২), আমির উদ্দিন এর পুত্র সামাদ (৬০), আব্দুর রহমানের পুত্র কামাল (২৮), ২ নং পুলের রফিক মিয়ার পুত্র সানি (২৮), টমটম চালক টুকন (৩০)। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার দুপুরে শহরের দুই নম্বর পুল এলাকায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরতলীর ২নং পুল এলাকার টুকন নামের এক টমটম চালক শায়েস্তানগর বাজার এলাকায় যাবার সময় রাস্তায় গল্প করা ৩ কিশোরকে সরে দাড়াতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে টমটম চালকের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয় উভয়ে। টমটম চালক জানায়, কিশোররা তাকে ঘুষি মেরে আহত করে। তাৎক্ষনিক বিষয়টি উপস্থিত লোকজন সমাধান করে দেন। পরবর্তীতে বিষয়টি দুই এলাকার মানুষের মধ্যে জানাজানি হলে তাদের স্বজনসহ এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ একে অপরের উপর হামলা চালায়। তখন দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শায়েস্তানগর থেকে দুই নম্বর পুল এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের উল্লেখিত সংখ্যক লোক আহত হন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। সেনাবাহিনী-পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। পরিস্থিতি শান্ত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com