শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

লাখাই সড়কের ধল গ্রামের নিকট ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৭৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কের ধলগ্রামের নিকট ডাকাতির প্রস্তুতিকালে ২ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে সদর উপজেলার মজলিশপুর গ্রামের দরবেশ আলীর ছেলে রুবেল মিয়া (২৫) ও বানিয়াচঙ্গ উপজেলা কুতুবখানী গ্রামের কাচাই মিয়ার ছেলে রিপন মিয়া (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত ১২ টার দিকে ৭/৮ জনের একদল ডাকাত হবিগঞ্জ-লাখাই সড়কের ধলগ্রামের নিকট ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোর্ট ষ্টেশন পুলিশ ফাঁড়ির এটিএসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় পৌছুলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এ সময় ২ ডাকাতকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে ২টি রামদা ও ১টি কাঠের ছরি উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা জানায়, সদর উপজেলার ধল গ্রামের হিরাজ, শহীদ ও লাখাই উপজেলার করাব গ্রামের রবিউল ও কবির পালিয়ে যায়। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com