শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

আজমিরীগঞ্জে আওয়ামীলীগের সহ-সভাপতি মন্জু রায় আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৩২ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মন্জু কান্তি রায় (৭০) কে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়- আজমিরীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে গতকাল সোমবার রাত ৮ টার দিকে পৌর এলাকার আজমিরীগঞ্জ সরকারী কলেজ রোডস্থ তার নিজ বাস ভবন থেকে পুলিশ তাকে আটক করেন থানায় নিয়ে আসেন। তিনি পৌর এলাকার শরাফনগর গঞ্জের হাটি গ্রামের মৃত ইন্দু মাধব রায়ের পুত্র ও আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে কোন মামলা নেই বলে জানা যায়। আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে সফিকুল ইসলাম জানান- অপারেশন ডেভিল হান্টের পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com