বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মে দিবস পালিত

  • আপডেট টাইম শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহান মে দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা, বণার্ঢ্য র‌্যালী, মিলাদ মাহফিলসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে বণার্ঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টার্মিনালে গিয়ে শেষ হয়। পরে নিজ কার্যালয়ের হলরুমে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- মটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হোসেন আনু, শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, সহ-সাধারণ সম্পাদক শাহিদ মিয়া, সাংগঠনিক বেলাল মিয়া, প্রচার সম্পাদক ওয়াহিদুর রহমান অলি, কোষাধ্যক্ষ আহমেদ চৌধুরী ছায়েদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আছাব উদ্দিন, শ্রম ও কল্যাণ সম্পাদক আব্দুল আউয়াল, কার্যকরি সদস্য হাজী ফরিদ মিয়া, আব্দুল ওয়াহিদ ইকবাল, সেলিম আহমেদ, কাউছার আহমেদ, গোলাপ মিয়া, নূরুল আমিন লালন, মোছাব্বির মিয়া, আবিদুর রহমান আবিদ, মোহাম্মদ আলী প্রমুখ। আলোচনা সভাশেষে নিহত শ্রমিকদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন টার্মিনাল মসজিদের ইমাম আব্দুর রহমান সেলিম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com