বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৮৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানা পুলিশ ৪০ কেজি গাঁজাসহ সহ নাজমুল হোসেন (২৬) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সন্ধা ৬ টার দিকে মাধবপুর থানায় এএসআই মোঃ আতিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর নামক স্থানে অভিযান করে তাকে আটক করে। এ সময় ১টি মিনি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্বার করা হয়। আটক মোঃ নাজমুল হোসেন (২৬), নাটোর জেলার সদরের তেবাড়িয়া গ্রামের-মোঃ ওমর আলীর ছেলে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুলাহ আল মামুন জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ ঢাকা সিলেট মহাসড়কের বেলঘর নামক স্থানে মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি করে ৪০ কেজি গাঁজাসহ নাজমুলকে আটক করা হয়েছে।
হবিগঞ্জ পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানান, হবিগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশের প্রতিটি সদস্য কাজ করছে। এ কাজে সমাজের সকল পেশার লোকদের এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরো বেগবান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com