বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়ি থেকে পাইপগান উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের এক লন্ডন প্রবাসীর বাড়ি থেকে দেশিয় একটি পাইপগান পুলিশ উদ্ধার করেছে। উক্ত পাইপগানটি পরিত্যাক্ত অবস্থায় লন্ডন প্রবাসী পুকুর পাড়ে পাওয়া যায়। গতকাল বুধবার বিকালে পাইপগানটি উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশ আউশকান্দি ইউপির জালালপুর গ্রামের ইংল্যান্ড প্রবাসী ইকবাল মিয়ার বাড়ির সামনে পুকুর ঘাটের পাড়ে দেশীয় লোহার ও প্লাস্টিক এর তৈরি পাইপগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। নবীগঞ্জ থানার এসআই কাজল একদল পুলিশ নিয়ে গটনাস্থলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত পরিত্যক্ত পাইপ গানটি জব্দ করেন। নবীগঞ্জ থানার ইনচার্জ মোঃ কামাল হোসেন, দেশিয় পাইপগান উদ্ধারের কথা স্বীকার করেন। তিনি বলেন আমরা পরিত্যক্ত অবস্থায় পাইপগানটি পেয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com