বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে বিচারক সংকট সমাধানের দাবিতে আইনজীবীদের কর্মবিরতি, মানববন্ধন ॥ ১৬ জন বিচারকের মধ্যে আছেন ৫ জন ॥ মামলার সংখ্যা ৩৬ হাজার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৩
  • ৫৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিচারক সংকট সমাধানের দাবিতে ৫শতাধিক আইনজীবী কর্মবিরতি, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে প্রধান সড়কে ১১টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্রের মুল ভিত্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তাই জেলার ২১ লাখ জনগণের ন্যায় বিচারের স্বার্থে বিচারক সংকট সমাধান, শুণ্যপদে বিচারক নিয়োগ, ও শুণ্যপদে প্রবীণ আইনজীবীদের নিয়োগদানের দাবি জানানো হয়। অন্যথায় আইনজীবীরা কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন। হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, এডভোকেট ছালেহ উদ্দিন আহমেদ, এডভোকেট আরিফ চৌধুরী, এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, এডভোকেট তাজ উদ্দিন সুফি, এডভোকেট আলাউলাউদ্দিন আহমেদ, এডভোকেট বদরুল আলম, এডভোকেট আব্দুর রউফ, এডভোকেট খালিকুজ্জামান চৌধুরী, এডভোকেট রুহুল হাসান শরীফ প্রমূখ। বক্তারা জানান, হবিগঞ্জ জজশিপে ও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৩৬ হাজার মামলা বিচারাধীন  রয়েছে। তারা আরও জানান, ১৬ জন বিচারকের মধ্যে মাত্র ৫ জন বিচারক রয়েছেন। যে কারনে জেলায় ২০/৩০ বছরের পুরোনো মামলাও নিষ্পত্তি হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com