শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

রাস্তা সংস্কার নিয়ে রুদ্রপুরে দু’পক্ষের সংঘর্ষ ॥ উত্তেজনা

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের রুদ্রপুর গ্রামে চলাচলের রাস্তা সংস্কারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০/১২ জন আহত হয়েছে। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে সফি মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় রুদ্রপুর জামে মসজিদের মোতাওয়াল্লি নেছার মিয়া সহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। জামে মসজিদের মতওয়াল্লি নেছার মিয়াকে গ্রেফতার করেছে।
এলাকাবাসী সূত্র মতে জানা যায়, রুদ্রপুর গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে গ্রামের কয়েকজন প্রবাসীর উদ্যোগে রুদ্রপুর থেকে সদরাবাদ পর্যন্ত একটি নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নেন। কিন্তু সফি মিয়া এই রাস্তা সংস্কারের দ্বিমত পোষণ করেন। গত বছর রাস্তার কাজ সম্পন্ন হয়।
প্রবাসীগন এ বছর এই রাস্তার সংস্কারের জন্য সরকারিভাবে একটি ইটসলিং এর বরাদ্দ পান। সফি মিয়ার বাড়ির সামনে ইটসলিং কাজ করতে গেলে তিনি বাধা প্রদান করেন। গ্রামবাসী কাজে বাধা প্রদানের কারণ জানতে চাইলে সফি মিয়ার সাথে বাকবিতন্ডা হয়। হামলায় মোকলেস মিয়া (৪৫), জহিরুল ইসলাম মহন (৩০) ও দিলাল মিয়া (৪০) গুরুতর আহত হন। এর জের ধরে উভয় পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
এ বিষয়ে রুদ্রপুর গ্রামের জামে মসজিদের মতওয়াল্লি নেছার মিয়া বলেন, সংঘর্ষ সম্পর্কে আমি কিছুই জানতাম না, যখন মারামারি সংঘটিত হয়েছিল তখন তিনি মসজিদে নামাজরত অবস্থায় ছিলেন। কিন্তু দুঃখের বিষয় আমাকে এই মিথ্যা মামলার প্রধান আসামী করা হয়েছে। তিনি বলেন, নবীগঞ্জ থানা পুলিশ অভিযোগ তদন্ত না করেই তাকে গ্রেফতার করে। তিনি আরো বলেন, মামলার কারণে আমরা পুরুষরা বাড়িতে না থাকায় প্রতিপক্ষের লোকজন আমাদের বাড়িঘরে এসে বারবার হামলা চালায়। এদিকে মামলার ওপর আসামিদেরকে গতকাল ১৭ এপ্রিল বিজ্ঞ আদালত জামিনে মুক্তি প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com