শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শিক্ষা উপকরণ বিতরনকালে আব্দুস সালাম ॥ এখন যড়যন্ত্র হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, বিগত ৮ মাসে দেশে কিছুই সংস্কার হয়নি। আমরা চাই দেশের মানুষের কাছে গণতন্ত্র ফির আসুক। দেশে এখনো ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে ঐক্যদ্ধভাবে কাজ করে এর মোকাবেলা করতে হবে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশ চালাতে পারলে অনেক দুর এগিয়ে যাবে। এ জন্য জিয়াউর রহমানকে নিয়ে গবেষনা করত হবে। তাকে অনুসরন করেই এগিয়ে যেতে হবে। তিনি ছিলেন দেশের একজন প্রকৃত সংস্কারক।
তিনি বলেন, শৈরাচারী সরকার দেশের মানুষের নির্যাতন করতেন বলেই আজ দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। বিগত ১৭টি বছর দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে ইতিহাস বিকৃত করা হয়েছে।
তিনি গতকাল বুধবার বিকেলে জেলা পরিষদ অডিটরিয়ামে জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও ছালেহ আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।
বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, হাজী এনামুল হক, এডভোকেট এনামুল হক সেলিম, এডভোকেট কামাল উদ্দিন সেলিম, পাবলিক প্রসিকিউটর পিপি মো: আব্দুল হাই, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সুলতানা জেসমিন জুই, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মোস্তফা রফিক, জিয়া স্মৃতি গ্রন্থাগারের সম্পাদক জহির দীপ্তি, জিয়া স্মৃতি গ্রন্থাগারের সম্মানিত সদস্য সুলতানা জেসমিন জুঁই, সিনিয়র যুগ্ম সম্পাদক ড. জুয়েল রানা, অর্থ সম্পাদক সরদার নাহিদ জুয়েল, জিয়া স্মৃতি গ্রন্থাগারের সহকারী প্রকাশনা সম্পাদক এমডি মেসবাহুল আলম, হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আউয়াল, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনূর আলম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালা উদ্দিন টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দিন শামীম প্রমুখ।
পরে ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন, স্কুল ব্যাগ, খাতা, ফেন্সিলসহ বিভিন্ন উপকরন বিতরন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com