শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নিখোঁজের ৫দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি নিখোজ পিক আপ চালক পুলিশের রহস্যজনক নিরবতা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শাহ আবুল কাশেম নামে এক পিক আপ চালক ৫ দিন ধরে নিখোজ রয়েছে। এ ঘটনায় পিক আপ মালিক আল আমিন সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করা হয়েছে। কিন্তু মামলা দায়ের ৩দিন অতিবাহিত হলেও কাশেমকে উদ্ধারে পুলিশ রহস্যজনক কারণে নিরব ভুমিকা পালন করছে।
নিখোজ কাশেমের ভাই হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের শাহ আব্দুল গফুরের পুত্র শাহ মোঃ শামীম মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর পুর্ব ভিকটিম উদ্ধারে প্রয়োজনী পদক্ষেপ গ্রহণের জন্য চুনারুঘাট থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
মামলায় উল্লেখ করা হয়, নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের পিকআপ মালিক আল আমিন দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকার উবাহাটা ভাড়া বাসায় বসবাস করছেন। নিখোজ শাহ মোঃ কাশেম দীর্ঘদিন ধরে আল আমিনের পিক আপ চালক হিসেবে কর্মরত।
গত ১১ এপ্রিল দিবাগত রাতে কাশেম হাসের মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় জনৈক ব্যবসায়ির নিকট হাঁসের বাচ্চা নিয়ে যায়। সেখান থেকে ফেরার পথে ভোর ৫টার দিকে শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া নামক স্থানে পৌঁছা মাত্রই অজ্ঞাতনামা ৫/৬ জন ডাকাতদল প্রাইভেট কার নিয়ে পিকআপ গাড়ীর গতিরোধ করে অস্ত্রের মুখে কাশেমকে হাত পা বেধে তার নিকট থেকে হাসের বাচ্চা বিক্রির ২লাখ ৩৪ হাজার ২শ টাকা এবং ১৫ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং এন্ড্রয়েড মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে যায়। যাওয়ার সময় কাশেম-কে হাত পা বাধা অবস্থায় রাস্তার পাশে ফেলে যায়। কিছুক্ষন পর এক সিএনজি চালক ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। স্থানীয় লোকজন পিক আপ মালিক আল আমিনকে বিষয়টি অবগত করলে তিনি কাশেমকে গাড়ি নিয়ে তার বাসায় আসতে বলেন। মালিকের নির্দেশনা অনুযায়ী কাশেম চলে আসে। ওই দিন বিকেল ৪ টার দিকে এক ফেসবুক আইডিতে কাশেমকে হাত পা বাধা অবস্থায় দেখতে পেয়ে ওই আইডির পরিচালক নাসিরের সাথে যোগাযোগ করলে তিনি জানান পিক আপ মালিকের নিকট তাকে পাঠিয়ে দিয়েছি। পরে পিক আপ মালিক আল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান কাশেম তার বাসায় আছে। ওই দিন রাত ৮টার দিকে বাদী সহ কয়েকজন পিক আপ মালিক আল আমিনের বাসায় গিলে কাশেমের ব্যাপারে জানতে চাইলে তিনি তাদের সাথে অসদাচরণ করেন। এবং কাশেম সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলতে থাকেন। এবং তাকেও গালিগালাজ এবং হুমকি ধামকি প্রদর্শন করেন।
বাদীর সন্দেহ আল আমিন ও তার সহযোগীরা কাশেমকে অপহরন কিংবা গুম করে রেখেছে। এ অবস্থায় অভিযুক্তদের কবল থেকে কাশেমকে উদ্ধার পূর্বক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে দাবী জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com