স্টাফ রিপোর্টার ॥ রিচি মোহাম্মদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাওলানা শাহ মোঃ আব্দুস সাত্তার এর ইসালে সাওয়াব মাহফিল ও শিক্ষক সম্মাননা প্রদান গতকাল সকালে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। রিচি মোহাম্মদীয়া
সুন্নীয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি তাহির উদ্দিন খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ সমন্বয় সুন্নি সংগ্রাম
পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া। মাদ্রাসার প্রাক্তন ছাত্র আলমগীর হোসাইন ও কাজী মিশকাতুর রহমান জয়নাল এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জে এন্ড এইচ কে হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ
আব্দুর রহমান, রিচি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী মোঃ কামাল উদ্দিন, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাজু, রিচি সমাজ কল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জিতু মিয়া, সর্দার মোঃ আরব আলী বিকম, সর্দার মোঃ নুরুল আমিন শামসু, সর্দার মোঃ আব্দুর রাজ্জাক, সর্দার মোঃ আমিনুল ইসলাম আমিন। বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক সৈয়দ মঈন উদ্দিন শাহজাহান, শিক্ষক মোঃ শামছুল হক, ক্বারী মোঃ কাশেম আলী, সাবেক শিক্ষক মাওঃ মোঃ জাহির হোসাইন, প্রাক্তন ছাত্র মোঃ হোসেন আলী, আমিনুল ইসলাম প্রমুখ। পরে প্রাক্তন শিক্ষক ও অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।