শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সল গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ্ ফয়সল তালুকদার (৩৮) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের খালিক মঞ্জিলের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহ ফয়ছল তালুকদার নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের শিরু মিয়ার ছেলে ও নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
পুলিশ জানায়, গত ১৮ ফেব্রুয়ারী সারাদেশে হরতালের ডাক দেয় আওয়ামী লীগ। ওইদিন সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় একটি প্রাইভেট কারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন (১৯ ফেব্রুয়ারী) গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় কোন আসামীর নাম উল্লেখ করা হয়নি। তবে পুলিশের দাবী মামলার তদন্তে শাহ ফয়ছল তালুকদারের সম্পৃক্ততা পাওয়া গেছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এস.আই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের খালিক মঞ্জিলের সামনে অভিযান চালিয়ে শাহ ফয়ছল তালুকদারকে গ্রেফতার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com