বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আলমগীর চৌধুরী ৪র্থ বারের মত নবীগঞ্জ জে.কে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত

  • আপডেট টাইম রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬৩৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী ৩য় বারের মত জে.কে.স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্ভাচিত হয়েছেন। গতকাল শনিবার নবীগঞ্জ জে.কে. মডেল উচ্চ বিদ্যালয় শিক্ষক মিলনায়তয়নে ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সদস্যগণ ২জন প্রার্থীকে সভাপতি হিসাবে প্রস্তাব করেন। উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরীকে প্রস্তাব করেন ম্যানেজিং কমিটির সদস্য অরবিন্দু রায় এবং সমর্থন করেন ম্যানেজিং সদস্য রূপায়ন চক্রবর্ত্তী অপর দিকে ম্যানেজিং কমিটির দাতা সদস্য গোলাম রব্বানী চৌধুরী সভাপতি পদে সুখেন্দু রায় বাবুলের নাম প্রস্তাব করেন এবং সমর্থন করেন ম্যানেজিং কমিটির সদস্য মোস্তফা আল-হাদী। তখন অন্যান্য সদস্যরা প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলামকে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করার প্রস্তাব দেন। এরই প্রেক্ষিতে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করা হয়। নির্বাচনে আলমগীর চৌধুরী ৭ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। অপরদিকে সুখেন্দু রায় বাবুল পেয়েছেন ৩ ভোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com