রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সিন্ডিকেটের কবলে ভোজ্যতেল ॥ ছড়া মুল্যে বিক্রি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বাদীর অভিযোগ ॥ মামলা তুলে নিতে ভয়-ভীতি দেখাচ্ছে ধর্ষণ মামলার আসামী বাহুবলে টর্চলাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ১৫ লাখাইয়ে যৌতুকের জন্য হত্যার অভিযোগ হবিগঞ্জ উমেদনগরে কদমচালী হুজুরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে পুলিশের দায়েরকৃত মামলার আসামীরা ঘুরছে বেড়াচ্ছে সায়হাম গ্রুপের ইফতার সামগ্রী বিতরণকালে-সৈয়দ ইশতিয়াক ॥ দেশ ও সমাজকে এগিয়ে নিতে শিক্ষার প্রসার নিশ্চিত করতে হবে হবিগঞ্জ সদর উপজেলায় জাতীয় পাটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ নবীগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ ও হাত উল্টে দোয়া

মাধবপুরে বিজিবির অভিযানে ভারতীয় কিসমিস আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সীমান্তে ভারতীয় কিসমিস এবং ঝিলেট ব্লেড আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুরে দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি টহলদল গত ১৯ মার্চ বুধবার রাত ৮ টায় ঢাকা-সিলেট মহাসড়কে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি মিনি-পিকআপ টহল দলের নিকটবর্তী হলে টহল দল পিকআপটিকে থামার জন্য সিগন্যাল দেয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে চালক পিকআপটি রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল পিকআপটি তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় অবৈধভাবে চোরাচালানকৃত ২৫৮ কেজি ভারতীয় কিসমি, ১ লাখ ৪০ হাজার পিস জিলেট ব্লেড এবং ৪৫০ কেজি টমেটো জব্দ করে। যার সিজার মূল্য প্রায় ৯ লাখ দশ হাজার নয়শত টাকা। আটককৃত মালামালের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হবিগঞ্জ জেলা কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন। বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, “বিজিবি সব সময় দেশের সীমান্ত সুরা এবং চোরাচালান প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ। বিজিবি যেকোনো ধরণের অবৈধ পণ্য পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে এবং এ ধরনের ঘটনা রোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান প্রতিরোধে দৃঢ় সংকল্পবদ্ধ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com