শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে যৌথবাহিনীর অভিযান ৫ ব্যবসায়ীর অর্থ জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকালে বাহুবল উপজেলার মিরপুর বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থের নেতৃত্বে যৌথ বাহিনী ও খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে অর্থদণ্ড প্রদান করা হয়। মিরপুর বাজারে যৌথবাহিনীর অভিযানকালে অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধ আত্মগোপন করেন। হবিগঞ্জ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মিষ্টির কার্টুনের ওজন বেশি ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে মেসার্স কুটুমবাড়ি মিষ্টিঘরের মালিক আরমান মিয়াকে ১০ হাজার টাকা, জিলাপিতে অস্বাস্থ্যকর রং মিশানোর দায়ে মেসার্স শাহজাহান মিষ্টি ঘর এর মালিক শাহজাহান খানকে ৪ হাজার টাকা, নষ্ট গুড় ও মেয়াদোত্তীর্ণ চা-পাতা রাখার দায়ে মেসার্স রিপন ভেরাইটিজ স্টোর এর মালিক আলী হোসেনকে ৮ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার দায়ে তিন ভাই হোটেলের মালিক সুন্দর আলীকে ৬ হাজার টাকা ও জিলাপিতে অস্বাস্থ্যকর রং মিশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার দায়ে মেসার্স দীপক মিষ্টান্ন ভান্ডারের মালিক দীপক পালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখিত এ ৫ টি প্রতিষ্ঠানকে মোট ৪৮ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com