বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শিবপাশায় ওলামাদের উপর হামলার প্রতিবাদে সভা ॥ মাজারে গান বাজনা নিষিদ্ধ করেছেন প্রশাসন

  • আপডেট টাইম রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৩৯ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা আব্দুল হেকিম শাহ মাজারের ঔরস উপলক্ষে আলেম ওলামাদের উপর মাজার কমিটির পক্ষের লোকজনের হামলার প্রতিবাদে ওলামা মাশায়েকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে শিবপাশা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এদিকে, উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মধ্যস্থায় মাজার কমিটির নেতৃবৃন্দ ও আলেম ওলামা নেতৃবৃন্দদের নিয়ে উপজেলা পরিষদ হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী মাজারে গান বাজনা বন্ধ থাকবে।
পরে প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার নিবিড় রঞ্জন তালুকদার শিবপাশায় আলেম ওলামাদের প্রতিবাদ সমাবেশে এসে ঘোষণা দেন যে, মাজারে কোন নাচ গান জুয়া সহ কোন অসামাজিক কার্যকলাপ হবে না। এ বিষয়ে মাজার কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিষয় নিয়ে যেন কেউ কোন ঝামেলা না করে সে দিকে নজর রাখতে সকলের প্রতি আুপজেলা নির্বাহী অফিসার আহ্বান জানান। এ সময় আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম মাইনুল হাসান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার বিকালের দিকে মেলায় গান বাজনা বন্ধের দাবীতে আলেম ওলামাদের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসুল্লিদের একটি বিক্ষোভ মিছিল শিষবপাশা বাজারে বের করা হয়। এ সময় মাজার কমিটির নেতৃবৃন্দ সহ গান বাজনার পক্ষের লোকজন দেশিয় অস্ত্র শস্ত্র নিয়ে ওলামাদের উপর আক্রমণ করে। এতে সংঘর্ষে ২০/৩০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর গঠনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com