বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ৭ হাজার কেজি ভারতীয় চিনি আটক

  • আপডেট টাইম শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাধবপুরের জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার কেজি ভারতীয় চিনি আটক করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল গত ৬ মার্চ রাত ১১ টার দিকে ঢাকা-সিলেট সহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পাথর বোঝাই একটি ট্রাককে থামার জন্য সিগন্যাল দিলে চালক ট্রাকটি রেখে দ্রুত পালিয়ে যায়। পরে ট্রাে তল্লাশী করে পাথরের নিচে মালিকবিহীন অবস্থায় ৬ হাজার ৭৫০ কেজি ভারতীয় চিনি আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য- ১০ লাখ সাড়ে ১২ হাজার টাকা।
এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, বিজিবি যে কোনো ধরণের অবৈধ পণ্য পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে এবং এ ধরনের ঘটনা রোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।” তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জনগণকে চোরাচালানী মালামাল পাচার কার্যক্রমে তথ্য দিয়ে বিজিবি’কে সর্বাত্বক সহযোগিতা করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com