শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পর্তুগালের লিসবনে প্রবাসি অধিকার পরিষদের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আবুল হোসেন জীবন

  • আপডেট টাইম শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পর্তুগালের লিসবন শহরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় ও আলোচনা সভায় বক্তারা দেশের নিরাপত্তা ও দূর্নীতি দমন করে দেশকে এগিয়ে নেয়ার বিষয়ে গুরুত্বারূপ করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে গনঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন বলেন, ২০১৮ সালের ‘কোটা সংস্কার’ আন্দোলনের নায়ক ও ২০২৪ এর ‘ফ্যাসিস্ট হটাও দেশ বাঁচাও’ আন্দোলনের মাস্টার মাইন্ড ভিপি নুরুল হক নুরের ফোটা ফোটা রক্তের উপর দাড়িয়ে থাকা এই স্বাধীনতা সংগ্রাম যেন ব্যর্থ না হয়। দেশের বর্তমান পরিস্থিতি দেশকে ভয়াবহতার দিকে টেনে নিয়ে যাচ্ছে। সুবিধাবাদীরা পালা বদলের সুবিধা নিচ্ছে। তাই গণ অধিকার পরিষদ ও সমমনাদের সজাগ থাকতে হবে। তিনি বলেন, প্রবাসীরা ভালো নেই, তাদের দুঃখ ও অবস্থান দেখে বোঝা যাচ্ছে তাদের অন্তরে কান্দন। দেশি দালালের খপ্পরে পড়ে টাকা হারিয়ে অসহায়ত্বে জীবন যাপন করছেন তারা অনেকেই। বাংলাদেশ দূতাবাসগুলির ব্যবহার অগ্রহণযোগ্য। তাই গণ বন্ধু গণ অধিকার পরিষদ সভাপতি বিভিন্ন ইউরোপীয় বাংলাদেশি দূতাবাস ও ব্রাসেলস ইউরোপীয়ান নেতাদের সঙ্গে বৈঠক করে প্রতিকার চেয়েছেন এবং আগামী দেশের জনগণের কল্যাণে কাজ করতে দেশে কেটে খাওয়া মানুষ কে গনঅধিকার পরিষদে যোগদান করার আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com