বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জাতীয় নির্বাচনের আগে দেশের মানুষ স্থানীয় নির্বাচন চায় না-জিকে গউছ

  • আপডেট টাইম বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের মানুষ স্থানীয় নির্বাচন চায় না। কারণ বাংলাদেশের মানুষ ২০১৪ সালে ভোট দিতে পারে নাই, ২০১৮ সালে পারে নাই, ২০২৪ সালেও পারে নাই। তাই মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাতে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক সরকার যদি দিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততদিন বিএনপি রাজপথেই থাকবে। তিনি গতকাল মঙ্গলবার শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনার বিনাভোটের এমপিরা পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে। এটা আওয়ামীলীগের দুঃশাসনের পরিণতি।
তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সকলের দোয়া কামনা করেন। মাহফিলে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদ আহমেদ অলি, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ছলিম উল্লাহ, সহ-সভাপতি নিজামুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন, উস্তার খান, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম রানা, আরব আলী, ইলিয়াছ মিয়া, আরিফ হোসেন খোকন, রকিবুল হোসেন সান্টু, শাহ আলম, আব্দুল মন্নান, সফিক মিয়া, হাসানুল হক ইনু, জলিল মিয়া, খোকন মেম্বার, ইব্রাহিম মিয়া, সাদেক মেম্বার, মনির আহমেদ, জাহির চৌধুরী, মুর্শেদ ইমরান বাপ্পি, মধু মিয়া, দিলাল মিয়া প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com