বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জগন্নাথপুরে প্রেমিকার করা পর্নোগ্রাফি মামলায় বাহুবলে ইমরান হাসান গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রেমিকার করা পর্নোগ্রাফি মামলায় ইমরান হাসান (২৫) নামে এক যুবককে বাহুবল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত শনিবার রাতে ইমরানকে বাহুবল উপজেলার পুটিজুরি বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার সুকচর গ্রামের আজিদ আলীর ছেলে। মামলা সূত্রে জানা গেছে, আড়াই বছর আগে জগন্নাথপুর উপজেলার এক তরুণীর (২১) সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় ইমরান হাসানের। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সেই সুবাদে কয়েক ধাপে ইমরান হাসান ওই তরুণীর কাছ থেকে ৫ লাখ টাকা ধার নেন। পরে তরুণী বিয়ের চাপ দিলে ও পাওনা টাকা চাইলে ইমরান গোপন ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল করার হুমকি দেন। এ নিয়ে একপর্যায়ে দুজনের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ২ জানুয়ারি তরুণীর অন্যত্র বিয়ে ঠিক হলে ওই যুবক আরও ৫ লাখ টাকা দাবি করেন। তরুণী টাকা দিতে অস্বীকার করলে তাঁর নামে ফেসবুকে ফেক আইডি খুলে ছবি ও ভিডিও ভাইরাল করেন ইমরান। এ ঘটনায় ভুক্তভোগী সুনামগঞ্জ আদালতে ইমরান হাসানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে আদালতের নির্দেশে ২ ফেব্রুয়ারি জগন্নাথপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, শনিবার রাতে ইমরান হাসানকে তাঁর নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রোববার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com