শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

কিবরিয়া হত্যা মামলায় হুজি নেতার হাজিরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় গ্রেফতার হওয়া হরকাতুল জিহাদ নেতা শেখ ফরিদ ওরফে মাওলানা শওকত ওসমানকে গতকাল বুধবার হবিগঞ্জ আদালতে হাজির করা হয়েছে। এর আগে গত ১৬ সেপ্টেম্বর তাকে শ্যোন এরেস্ট করা হয়। এর প্রেক্ষিতে ধার্য্য তারিখ অনুযায়ী তাকে গতকাল বুধবার কাশিমপুর কারাগার থেকে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া বেগমের আদালতে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে নিয়ে আসা হয়। একই সময়ে ওই মামলায় জামিনে থাকা প্রথম দফার চার্জশীটভুক্ত আসামী জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদ নেতা জয়নাল আবেদীন, জমির আলী, জয়নাল আবেদীন মমিন, তাজুল ইসলাম ও সাহেদ আলী। একই চার্জশীটের আসামী ওই সংগঠনের কেন্দ্রীয় নেতা আব্দুল কাইয়ূম, আয়াত আলী ও মোঃ সেলিম আহমেদ হাজিরার জন্য সময় প্রার্থণা করলে শুনানী শেষে বিজ্ঞ বিচারক আগামী ২ নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। বাদিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আলমগীর ভূঁইয়া বাবুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com