বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নাতিরাবাদ বসুন্ধরা সংসদের ক্রিকেট টুর্নামেন্টে সেমিফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নাতিরাবাদ বসুন্ধরা সংসদের উদ্যোগে আয়োজিত বিজয় দিবস মোটরসাইকেল কাপ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে নাতিরাবাদ মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় অংশ নেয় আয়ান টেক চুনারুঘাট এবং দুলানগর অরিয়র দল। দুলানগরকে হারিয়ে ফাইনালে উঠে আয়ান টেক চুনারুঘাট দল। খেলায় প্রধান অতিথি ছিলেন- বৃন্দাবন সরকারি কলেজের সাবেক ভিপি ফারুক আহমেদ। সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন শিপনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান, ফখরুল ইসলাম বাবুল, প্রকৌশলী আব্দুল কদ্দুস শামীম, ফয়সল আহমেদ, সিরাজুল ইসলাম মনফর, আব্দুল কাদির কাওসার, মিহির দাস, সামায়ুন কবির চৌধুরী, লিটন চৌধুরী, হাসান আল মামুন, নাজমুল ইসলাম, পলাশ সূত্রধর প্রমূখ। খেলায় মোট ৪০টি দল অংশ নেয়। আগামী ১২ ফেব্রুয়ারী রাতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলায় অংশ নেবে টি স্কোয়াড নাতিরাবাদ এবং আয়ান টেক চুনারুঘাট দল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com