মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে শাহ শাহীন আলী ওরফে শাহিন আহম্মেদ (৩৫) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার দরবেশপুর এলাকায় অভিযান চালিয়ে শাহীনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহ শাহীন আলী ওরফে শাহিন আহম্মেদ (৩৫) নবীগঞ্জ উপজেলার মোকামপাড়া গ্রামের শাহ মবশ্বির আলীর ছেলে। পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই অনিক পাল, এএসআই সোহারাব হোসেনসহ একদল পুলিশ উপজেলার দরবেশপুর এলাকায় অভিযান চালিয়ে হবিগঞ্জ সদরের জিআর -১৪/২৪ মামলার পরোয়ানাভূক্ত আসামী শাহ শাহীন আলীকে গ্রেফতার করে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com