সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মোড়াকরি ইউনিয়নে কম্বল বিতরণকালে জি কে গউছ ॥ যারা জনগণের খেদমত করতে চান তারাই বিএনপির নেতৃত্ব দিবেন

  • আপডেট টাইম রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বাংলাদেশের মানুষ এত বোকা নয়। আওয়ামীলীগ নেতারা রাষ্ট্রের সম্পদ লুটেপুটে খেয়েছে। বিএনপি নেতারাও আওয়ামীলীগের মত জনগণের সম্পদ লুটেপুটে খাবেন সেই সুযোগ তারেক রহমান বেঁচে থাকতে আপনাদের দেয়া হবে না। যারা জনগণকে ভালোবাসেন, জনগণের খেদমত করতে চান তারাই বিএনপির নেতৃত্ব দিবেন। তিনি গত শুক্রবার সকাল ১০টায় লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নে জিরুন্ডা মানপুর তোফাইলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন। সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি নেতা কামরুল হাসানের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। জি কে গউছ আরও বলেন- সততা ও নিষ্ঠার সাথে ৩ বার হবিগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছি। কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছি। কিন্তু আমার বিরুদ্ধে কোন প্রকার অনিয়ম দুর্নীতির অভিযোগ আনার দুঃসাহস আওয়ামীলীগ দেখাতে পারে নাই। যতদিন বেঁচে আছি সততার সাথে জনসেবা করে জনগণের পাশে থাকতে চাই। তিনি বলেন- বিএনপি মানুষের জন্য রাজনীতি করে। শত বাধা বিপত্তি অতিক্রম করে গত ১৭ বছর বিএনপি জনগণের পাশে ছিল, সব সময় পাশে থাকবে।
ইউনিয়ন বিএনপির নেতা হাজী মোঃ আক্কাস আলীর সভাপতিত্বে ও লাখাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আয়াতুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী এনামুল হক, লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান সাচ্চু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলে রাব্বি, যুগ্ম আহবায়ক শরিফ আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহাগ চৌধুরী মানিক, বুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মুক্তাদির তালুকদার, সাবেক শ্রমিক দলনেতা শাহ আলম তালুকদার, মোড়াকরি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহজাহান মোল্লা, বিএনপি নেতা ছানাউল তালুকদার, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, সৌদি আরব বিএনপি নেতা মুজাহিদ রানা রাফু, বুল্লা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আমিন প্রমূখ। সভায় পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন হাফেজ মোঃ শাহ আলম। সভার শুরুতেই আলহাজ্ব জি কে গউছকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান রাশেদুল হাসান তন্ময়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com