সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

মাধবপুরে কৃষকদের মাঝে ভর্তুকিতে কৃষি যন্ত্র বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে ৭০ শতাংশ ভর্তুকিতে ফ্লাড রিকনস্ট্রাকশন এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় গঠিত কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে মাধবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৬টি ইউনিয়নের ৩০ জন কৃষক গ্রুপের মাঝে ৬টি বেড প্লান্টার কৃষি যন্ত্র দেওয়া হয়। কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ জাহিদ বিন কাশেম। অনুষ্ঠান পরিচালনা করেন মাধবপুর উপজেলা কৃষি অফিসার সজীব সরকার। এ সময় উপস্থিত ছিলেন ৪১তম বিসিএস ক্যাডারের প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ সহ প্রমুখ। মাধবপুর উপজেলা কৃষি অফিসার সজীব সরকার জানান, উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নের কৃষকদের ২৪-২৫অর্থ বছরে ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে।আরও আবেদন আছে বরাদ্দ ফেলে অন্যান্য কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com