স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- জনগণের খেদমত করার সুযোগ পাইলে আমার ডানে-বামে পুলিশ থাকবে না। আমার জীবনের সর্বোচ্চ টা দিয়ে মানুষের মুখে হাসি ফোটাবো ইনশাআল্লাহ। মানুষের জন্য কাজ করবো নিরাপত্তার ফায়সালা করবেন মহান আল্লাহ। তিনি গতকাল শনিবার বিকালে নাতিরাবাদ মাঠে ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই সভা অনুষ্টিত হয়। জি কে গউছ বলেন- বিগত ১৫টি বছর আওয়ামীলীগের দুঃশাসনের কারণে আমরা ঘরে থাকতে পারিনি, ব্যবসা করতে পারিনি, স্বাভাবিক জীবন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামীলীগ নেতাকর্মীদের বাড়িতে আমরা একটি ঢিল ছুড়তে দেইনি, কারো ব্যবসা প্রতিষ্ঠানে একটি ঢিল ছুড়তে দেইনি। যারা আমার বাড়িতে ঢিল ছুড়েছে, পুলিশ লেলিয়ে দিয়েছে, ৫ আগষ্টের পর আমরা তাদের বাড়ি পাহারা দিয়েছি। কারণ আমরা মনে করেছি এই দেশ সবার। এই দেশে সকল ধর্মের মানুষ, সকল দলের মানুষ সমান মর্যাদায় বসবাস করবে এটাই হচ্ছে গণতন্ত্রের সুন্দর্য। জি কে গউছ বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও ২ বছর পূর্বে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামেন ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন জনগণের ভোটে বিএনপির এককভাবে মতায় গেলেও দেশ পরিচালনা করবেন সকলের অংশ গ্রহনে জাতীয় সরকারের মাধ্যমে। বর্তমান অর্ন্তবর্তী সরকার যে সংস্কারের কথা বলছেন, সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিয়েছে তা আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফার মধ্যেই রয়েছে। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বিএনপি একটি নতুন বাংলাদেশ বির্নিমানে কাজ করছে।
তিনি বলেন- আমি সরাসরি জনগণের ভোটে ৩ বার হবিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছি। আমি যখন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছি তখন দল-মত ও ধর্ম-বর্ণের উর্ধ্বে উঠে কাজ করেছি। কারণ সকলকে নিয়ে যদি কাজ করা যায় তাহলে এর চেয়ে আনন্দ আর কিছু হতে পারে না। আমি শিশু-কিশোরদের খেলাধুলার জন্য নাতিরাবাদের মাঠ সংস্কার করে দিয়েছি, পাশের পুকুরে ঘাটলা নির্মাণ করে দিয়েছি গোসল করার জন্য, ঘাটলার পাশে ঘর নির্মাণ করে দিয়েছি মা-বোনদের কাপড় পরিবর্তন করার জন্য। অথচ এক সময় আমাকে এই মাঠে সভা করতে দেয়া হয়নি।
৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাদল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম, এম ইসলাম তরফদার তনু ও হাজী এনামুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক এস এম আউয়াল, সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান, নিতেন্দ্র স্যার, শফিকুর রহমান সফিক, কিম্মত আলী, খোরশেদ আলী, মঞ্জুর উদ্দিন আহমেদ মঞ্জু, শেখ মামুন, হাফেজ এমরান আহমেদ, তুর্কি আহমেদ, ফখরুল ইসলাম, অলিদ আহমেদ, হাফেজ আমিন, মেরাজ আহেমদ, মেরাজ মিয়া, কামাল খান, মামুন আহমেদ, রুজিনা আক্তার, আসুক বিবি প্রমুখ।