শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জ কেমিস্ট এন্ড ড্রগিস্ট সমিতির সভাপতি মহিবুর রহমান চৌধুরীর একমাত্র মেয়ের বিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হয়েছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২৩৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও নবীগঞ্জ বাজারস্থ মেসার্স রহমান ফার্মেসীর স্বত্বাধিকারী এবং প্রবীণ ব্যবসায়ী মহিবুর রহমান চৌধুরীর একমাত্র মেয়ে লুলুওয়াল মারজান ইমোর বিবাহ সম্পন্ন হয়েছে। বর শহিদুল ইসলাম নায়েব কনের খালাতো ভাই নবীগঞ্জ পৌরসভার গঙ্গা এলাকার প্রবীণ ব্যবসায়ী নুর ইসলাম গফুর এর পুত্র। গত সোমবার (২০ জানু) কনের পিত্রালয় নবীগঞ্জ পৌরসভার রাজাবাদস্থ এলাকায় পারিবারিকভাবে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ বিয়ে সম্পন্ন হয়েছে। উক্ত বিয়ের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ডাঃ শফিকুর রহমান পিএইচএফ (সাবেক ইপিআই প্রোগ্রাম ম্যানাজার, মহাখালী ঢাকা ও সাবেক সিভিল সার্জন হবিগঞ্জ), নবীগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা নাসরিন আহমেদ, ডাঃ সাইফুর রহমান সাগর, ডাঃ সামিউর রহমান সৈকত, নবীগঞ্জ ফার্মাসিউটিক্যাল্স ম্যানেজার এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, নবীগঞ্জ ফার্মাসিউটিক্যাল্স রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর সভাপতি মোঃ গোলাম রহমান লিমন, ভারপ্রাপ্ত সম্পাদক রুবেল রানা, অর্থ সম্পাদক মাসুদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক গৌতম চন্দ্র দেবসহ অন্যান্য এরিয়া ম্যানেজার ও ফারিয়ার সদস্যবৃন্দ।
এছাড়া ও অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেমিস্টি এন্ড ড্রাগিস্ট সমিতির সদস্যবৃন্দ, সমাজের সুশীল নেতৃবৃন্দ, রাজনৈতিক নের্তৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাংবাদিকসহ উভয় পক্ষের আত্মীয়স্বজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com