সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

পানিউমদায় চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির মতবিনিময় সভা

  • আপডেট টাইম রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৩ লক্ষ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে নবীগঞ্জের পানিউমদা এলাকার ঐতিহ্যবাহী বড়ছড়া পানি ব্যবস্থাপনা নির্বাচন বানচাল হওয়ায় ১৩নং পানিউমদা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক নেতৃবৃন্দ জরুরী মতবিনিময় সভা করেছেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ সোহেল মিয়া ও রুবেল মিয়ার চাঁদাবাজির ঘটনায় তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ সোহেল মিয়া ও রুবেল মিয়ার জন্য এলাকায় বিএনপির ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন। তাদের বিরুদ্ধে অচিরেই দলীয় ব্যবস্থা গ্রহণ না করলে সাধারণ মানুষের বিএনপি’র প্রতি বিরূপ ধারণা তৈরি হতে পারে বলে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন। শাহজান সিরাজের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পানিউমদা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার খাইরুল ইসলাম, ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জহির আহমেদ জয়, বিএনপি নেতা তৈয়বুর রহমান, আবুল কালাম, ফারুক মিয়া, আবু বক্কর, মোহাইমিন চৌধুরী বাবু, সাদী, কাশেম, উজ্জল মিয়া, আঃ বশির, লালমিয়া, কুতুবউদ্দিন, হাবিব আহমেদ প্রমুখ। এর আগে পানিউমদা বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন মিথ্যা দাঙ্গার অভিযোগে স্থগিত করানোর ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে তিন গ্রামের লোকজন। অভিযোগে জানা যায়, জেলা সমবায় অধিদপ্তর গতকাল ১৬ বৃহস্পতিবার বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা করে। প্রার্থী ও ভোটাররা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করলেও শেখ সুহেল মিয়া ও শেখ রুবেল মিয়া তা বানচালের উদ্দেশ্যে এলাকায় দাঙ্গা হবে বলে অভিযোগ দিলে নির্বাচনটি স্থগিত করা হয়। এ ঘটনায় এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com