মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে ৩ গ্রামবাসীর প্রতিবাদ সভা ॥ মিথ্যা দাঙ্গার অভিযোগ দিয়ে সমিতির নির্বাচন বানচাল

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২৮১ বা পড়া হয়েছে

বীগঞ্জ প্রতিনিধি ॥ চাঁদা না দেওয়ায় নবীগঞ্জ উপজেলার পানিউমদা বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন মিথ্যা দাঙ্গার অভিযোগে স্থগিত করানোর ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে ৩ গ্রামের লোকজন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পানিউমদা ঈদগাহ ময়দানে এ আন্দোলন করা হয়। এছাড়া সমিতির সভাপতি প্রার্থী আব্দুল মোহাইমিন চৌধুরী সমিতির পক্ষে পানিউমদা গ্রামের লাল মিয়ার ছেলে শেখ সুহেল মিয়া ও শেখ রুবেল মিয়ার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায়, জেলা সমবায় অধিদপ্তর গতকাল বৃহস্পতিবার বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা করে। প্রার্থী ও ভোটাররা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করলেও শেখ সুহেল মিয়া ও শেখ রুবেল মিয়া তা বানচালের উদ্দেশ্যে এলাকায় দাঙ্গা হবে বলে অভিযোগ দিলে নির্বাচনটি স্থগিত করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়। পরে গতকাল সন্ধ্যায় ঈদগাহ ময়দানে ৩ গ্রামের লোকজন প্রতিবাদ সভার আয়োজন করে। এতে বক্তব্য দেন খায়রুল ইসলাম, মুহাইমিন চৌধুরী বাবু, জহির আহমেদ জয়, আব্দুল মুকিত, ইমরান মিয়া ও অবসরপ্রাপ্ত এএসপি জাহিদ আহমেদ চৌধুরী। সভাপতি প্রার্থী মুহাইমিন চৌধুরী বাবু বলেন, সুহেল ও রুবেল সমিতির সদস্যদের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় মিথ্যা অভিযোগ দিয়ে নির্বাচন স্থগিত করিয়েছে। দ্রুত নির্বাচন সম্পন্ন এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com