বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

চুনারুঘাটে বিজিবি’র অভিযান ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অবিযান চালিয়ে তেলিয়াপাড়া চা বাগান থেকে ১৮৬ বোতল ভারতীয় চোরাই মদ উদ্ধার করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল এর নির্দেশে ১২ জানুয়ারি ভোর পৌনে ৫ টার দিকে তেলিয়াপাড়া বিওপি’র একটি টহল দল তেলিয়াপাড়া চা-বাগান এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় মালিকবিহীন অবস্থায় ১৮৬ বোতল ভারতীয় মদ আটক করা হয়। উদ্ধারকৃত মদের মূল্য ২ লাখ ৭৯ হাজার টাকা। আটক মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুনারুঘাটে জমা দেয়া হয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, বিজিবি সব সময় দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। তিনি বলেন, এ ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকাগুলোতে মাদক এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সীমান্তবর্তী এলাকার জনগণকে মাদকসহ অন্য কোনো অবৈধ কার্যক্রমের তথ্য দিলে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com