শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

পেশাজীবী জাতীয় কনভেনশনে ডাঃ আবদালের অংশগ্রহণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৩
  • ৬১২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল রবিবার ঢাকাস্থ শেরে বাংলা নগরে বিআইসিসি (সাবেক বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) কনভেনশন সেন্টারে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে পেশাজীবী জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ-এর সভাপতিত্বে এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, জাতীয় পেশাজীবী কনভিনশন আয়োজক কমিটির সদস্য সচিব, ড্যাবের মহা সচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডাঃ এজেড এম জাহিদ হাসান-এর পরিচালনায় অনুষ্ঠিত কনভেনশনে প্রধান অতিথি ছিলেন- বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এতে অংশগ্রহণ করেন হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর জেলা সভাপতি ডাঃ আহমুদুর রহমান আবদাল এবং জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি এডঃ মোঃ কামাল উদ্দিন আহমেদ সেলিম প্রমুখ।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, ২০০৭ সালে কেএম হাসানের অধীনে নির্বাচন হতে আপনারা দেননি। আমরাও আপনার অধীনে কোনো নির্বাচন হতে দেব না। তিনি আরো বলেন, নির্দলীয় সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দেশবাসীকে সঙ্গে নিয়ে দাবি আদায় করে ছাড়ব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com