বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা ছাত্রদল নেতার উচ্চ শিক্ষার্থে যুক্তরাজ্য গমন উপলক্ষে সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫১৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের অন্যতম নেতা মোঃ নাহিয়ান চৌধুরীর উচ্চ শিক্ষার্থে যুক্তরাজ্য গমন উপলক্ষে গত রবিবার সন্ধ্যায় শহরের আমিরচাঁন কমপ্লেক্সে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক তুহিন খান, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য শাহনুর হোসেন চৌধুরী সোহান। এতে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শাহ অপু, রূপম তালুকদার, এনামুল হক, মিলন হক, সাদী, সাগর, সালাম, মুহিয়ান, তুষার, জাহান, আবু নাইম, কাওছার মিয়া প্রমুখ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব মোঃ নাহিয়ান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং যে জন্য বিদেশ গমন করছেন এর জন্য সফলতা কামনা করে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক জীবনে তরুণ ছাত্রদল নেতা নাহিয়ানের দেশে যেভাবে দলের প্রতি আন্তরিক ছিল সেভাবে প্রবাসেও দলের কর্মকান্ডে অগ্রগামী ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com