শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বাহুবলের আকিজ কোম্পানীতে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ৪

  • আপডেট টাইম বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে আকিজ কোম্পানীতে গ্যাস লাইনে বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ওই উপজেলার ডুবাঐ বাজারে অবস্থিত আকিজ বেভারেজ কোম্পানীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন প্রকৌশলী রিয়াজ উদ্দিন (৩৫), শ্রমিক মাহফুজ মিয়া (২৫), মিজান গাজী (২৭) ও ইব্রাহিম (৩২)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম। তিনি জানান, সকাল ৯টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে জানতে পেরেছেন আকিজ কোম্পানীতে জালালাবাদ গ্যাস কোম্পানী থেকে একটি নতুন সংযোগ লাইন নিচ্ছে কোম্পানীটি। লাইনে কাজ করার সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান প্রাণ হারান শ্রমিক মাহফুজ মিয়া ও মিজান গাজী এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান প্রকৌশলী রিয়াজ উদ্দিন ও শ্রমিক মিজান গাজী। তাদের মরদেহ বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। নিহত শ্রমিকরা চাঁদপুর জেলার বাসিন্দা। তারা গাজীপুর গ্যাস কোম্পানীতে চাকরি করতেন। প্রকৌশলী রিয়াজ উদ্দিন ভোলা জেলার বাসিন্দা। তিনি আকিজ কোম্পানীর প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। আকিজ ভেঞ্চার লি. এর জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান জানান, আমাদের কোম্পানীতে মূলত গত বছর (২০২৩ সালে) দুইটি গ্যাস লাইন টানা হয়েছিল। এর মধ্যে একটি চালু করা হয়েছে। অপরটি বন্ধ ছিল। গতকাল (সোমবার) থেকে বন্ধ লাইনটি সেট করার জন্য কাজ করা হচ্ছিল। সারাদিন সেখানে কাজ করেছে। কিন্তু সমস্যা হয়নি। পাইপের ভেতর থেকে ময়লা বের করা হয়। গতকাল (মঙ্গলবার) সকালে লাইন কাজ করছিলেন তারা। এ লাইনে আসলে গ্যাস চালু নেই। বাতাস দিয়ে গ্যাসের পাইপ চেক করা হচ্ছিল। কিন্তু বাতাস দিয়ে চেক করতে গিয়ে গ্যাস সিলিন্ডার প্রয়োজন হয়। বাতাাস দেয়ার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ দুর্ঘটনায় আমরা মর্মাহত। সেখানে আগুন জাতীয় কিছু ছিল কি-না জানতে চাইলে তিনি বলেন, এ ধরণের কিছুই ছিলনা। বিকেলে কোম্পানীর উধ্বতন কর্মকর্তারা কারখানা পরিদর্শনে এসেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com