বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে মফিল মিয়া হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার মুচিকান্দি গ্রামের মফিল মিয়া হত্যা মামলার দুই এজহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব -৯। গত রবিবার রাতে র‌্যাব-৯ এর একটি দল চুনারুঘাট উপজেলা হাসপাতালের সামনে থেকে তাদের আটক করে। আটকরা হল, ওই গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র জহুর আলী (৪৫), আমতলী গ্রামের মৃত রবি মিয়ার পুত্র শাহিন মিয়া (৩২)। র‌্যাব জানায়, ২৬ ডিসেম্বর রাতে মফিল মিয়া বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন রাস্তায় একা পেয়ে হামলা করে। এতে মফিল মিয়া গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। বাদীর অভিযোগ, আসামি প্রকাশ্যে ঘুরলেও পুলিশ আসামি গ্রেফতার না করায় র‌্যাব গ্রেফতার করে। গতকাল সোমবার তাদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com