বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত

  • আপডেট টাইম রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কে দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নেত্রকোনা জেলার কালিয়াজুরি উপজেলার মুসলিমপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে জনি মিয়া (২৬)। সে একটি কনজুমার কোম্পানির হবিগঞ্জ এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গতকাল শনিবার দুপুর ১টার দিকে বানিয়াচং থেকে হবিগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সাথে কালারডোবা এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়। গুরুতর আহত অবস্থা তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে জনি মারা যায়। অপর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com