বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ ॥ একই পরিবারে বৃদ্ধসহ ৭ জনকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২২৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বাড়ি যাতায়তের রাস্তার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের স্বামী-স্ত্রী ও ছেলে মেয়েসহ ৭ জনকে কুপিয়ে রক্ষাক্ত জখম করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১ টায় উপজেলার উবাহাটা ইউনিয়নের শ্রীকুটা (দাসপাড়া) গ্রামে এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, গত বুধবার ওই গ্রামের আইয়ূব আলী ছেলে আরিফের সাথে বাড়িতে যাওয়ার রাস্তা নিয়ে একই বাড়ির কুনু মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গত বৃহস্পতিবার মৃত আব্দুল মোতালিব মিয়ার ছেলে দুলু মিয়া, কুতুব মিয়া, পারভেজ ও রুবেলসহ দুর্বৃত্তরা আইয়ুব আলীর পরিবারের সদস্যদের উপর দেশীয় অস্ত্র দিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলা গুরুতর আহত হন- আইয়ূব আলী (৬৫) ও তার স্ত্রী আম্বিয়া খাতুন (৫৫), ছেলে আরিফ হোসেন (৩১), জুনাইদ মিয়া (২৫)। নিজের বাবা ও ভাইকে বাঁচাতে গিয়ে আহত হন- মেয়ে জাহেয়রা আক্তার (৩৫), জেসমিন আক্তার (২৭), পূত্রবধু হেপি আক্তার (২২)। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সবাইকে প্রথমে চুনারুঘাট হাসপাতালে প্রেরণ করেন। আইয়ূব আলী ও তার ছেলে জুনাইদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতাল পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনার খরর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com