বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের সৈয়দ মিয়ার বড় একটি পুকুর ভরাট করা হচ্ছে ফসলি জমির মাটি দিয়ে। শুধু পুকুর ভরাটই নয়, একটি ধানের জমিও ভরাট করা হচ্ছে ফসলি জমি ধংস করে। পুকুর ও ধানের জমি ভরাটের জন্য মাটি আনা হচ্ছে পার্শ্ববর্তী উলুকান্দি হাওরের ফসলি জমি থেকে।
এভাবেই তিন ফসলি জমির বুক চিরে ছুটে চলছে মাটি ভরাট করা ট্রাক্টর। প্রকাশ্যে এসব ফসলি জমির মাটি কাটার কর্মযজ্ঞ চালাচ্ছে একশ্রেণির প্রভাবশালী মহল। তিন ফসলি কৃষি জমি পরিনত হচ্ছে পতিত ভূমিতে। এতে দিন দিন ফসলের উৎপাদন কমছে, বেকার হচ্ছে কৃষক, পরিবেশ হচ্ছে দূষিত। চলছে বিস্তীর্ণ ফসলি জমির মাঝখান থেকে অত্যাধুনিক ভেকু মেশিন দিয়ে জমির মাটি কাটার কর্মযজ্ঞ। যেই জমির উপরিভাগে ধান বোনা হতো, সে জমিতে এখন বিশাল আকারের সারি সারি গর্ত। এছাড়াও মাটি পরিবহনে ভারী ট্রাক, ট্রাক্টর ও মাহেন্দ্র ট্রলি ব্যবহারে গ্রামীণ সড়ক হচ্ছে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ। আইন অমান্য করে এমনি কর্মকাণ্ড চলছে উপজেলার বিভিন্ন এলাকায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে মাটি কাটকে নিষেধ করেছি। অনুমোদন ছাড়া পুনরায় ফসলি জমি থেকে মাটি কাটলে তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com