সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

নবীগঞ্জের বিশিষ্ট সাংবাদিক ফারছু চৌধুরীর দাদীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এনটিভি ইউরোপের ব্যুরো চীফ সাংবাদিক ফারছু আহমেদ চৌধুরী ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু’র দাদী ফজিরুন্নেছা চৌধুরী ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৫ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য নাতী- নাতনী আত্মীয়- স্বজন সহ গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার ৩ পুত্র, ২ কন্যা লন্ডন প্রবাসী ও ১ কন্যা পর্তুগাল প্রবাসী। তিনি ব্যক্তি জীবনে ছিলেন, অত্যন্ত ফরহেজগার, দানশীল, পরোপকারী ও একাধিকবার পবিত্র হজ্জ ও উমরাহ পালন করেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে নাতি- নাতনিরা প্রবাস থেকে দেশে ছুটে এসেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে তিনির স্বামী আতাউর রহমান চৌধুরী ও বড় পুত্র শামসুল হক চৌধুরী’র কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়। জানাযার নামাযে সহস্র মুসল্লীগন, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ সকল শ্রেণী পেশার শোকার্ত মানুষ অংশ গ্রহণ করেন। মরহুমার নামাজের জানাযায় ইমামতি করেন, মরহুমার ভাইপুত হাফেজ হাসান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, নবীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, সাবেক পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক সেলিম মিয়া তালুকদার, সাবেক সভাপতি, এস,আর চৌধুরী সেলিম, আনোয়ার হোসেন মিটু, এটিএম, সালাম, মোঃ সরওয়ার শিকদার, সাবেক সাধারণ সম্পাদক এম,এ বাছিত, মুরাদ আহমেদ, মোঃ আলমগীর মিয়া, সহ-সভাপতি এম,এ মুহিত, নির্বাহী সদস্য, শাহ্ সুলতান আহমদ, এম মুজিবুর রহমান, আশাহীদ আলী আশা, আবু তালেব, কিবরিয়া চৌধুরী, ক্যাশিয়ার শওকত মিয়া, সদস্য মতিউর রহমান মুন্না, নাবেদ মিয়া, ছনি আহমেদ চৌধুরী, আলাল মিয়া, নাজমুল ইসলাম সাগর, ইকবাল হোসেন তালুকদার, জুয়েল আহমেদসহ সকল সদস্যবৃন্দ, ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী বকুল মিয়া, ফজিরুন্নেছা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন-এনটিভি চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক আলী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, সাবেক এমপি শেখ সুজাত মিয়া, এনটিভির পরিচালক মোস্তফা সরওয়ার বাবু, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক পাবেল খান চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, নবীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এক শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com