রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে সরকারি স্কুলের জায়গা দখলের অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর গ্রামে বুরহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সরকারি জায়গা অবৈধভাবে দখল করে বাওয়ালি ফসল চাষ করার অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে গিয়ে দেখা যায়, আবুল হোসেন চঞ্চল মিয়া ও তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খালি জায়গা জবর দখল করার অভিযোগ করেন গ্রামবাসী। জায়গাটি বিগত ৫ বছর যাবৎ দখল করে রেখেছেন বুরহানপুর গ্রামের মজিবুর রহমান তফু উল্লাহ পুত্র আবুল হোসেন চঞ্চল, আকবর হোসেন জুনেদ, আবুল হোসেনর পুত্র সেজু আহমদ, সেফু আহমদ, সঞ্জব আলী পুত্র সানুর মিয়া ও আমিনুর মিয়া গংরা। সরকারি জায়গা অবৈধ ভাবে দখলদারের কাছ থেকে উদ্ধার করতে গ্রামবাসীরা একাধিকবার গ্রাম্য-বিচার সালিশে চেষ্টা করেন। দখলদার চঞ্চল মিয়া গ্রাম্য বিচার সালিশে শুক্রবারে জায়গা খালি করে দিবেন বলে আশ্বাস দেন। কিন্তু তিনি জায়গা খালি না করে উক্ত জায়গায় পাকা পিলার ও বাঁশের বেড়া দিয়ে বাওয়ালি ফসল চাষ করছেন। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা ঝড় বইছে। এলাকাবাসীর দাবী সরকারি স্কুলের জায়গা ভরাট করে একটি শহীদ মিনার নির্মাণ ও বুরহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খেলাধুলার করার পরিবেশে করে দিবেন গ্রামবাসী। সরকারী জায়গা গ্রামবাসীর ছাড়তে গেলে কথা বললেই দখলদারদের সাথে দাঙ্গা হাঙ্গামাসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় রয়েছে। তাই এলাকাবাসী দ্রুত ভূমি চক্রকারীদের কাছ থেকে সরকারি স্কুলের জায়গা দখল উচ্ছেদ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com