বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

টঙিরঘাটে সংঘর্ষের প্রস্তুতি পন্ড করে দিয়েছে পুলিশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের টঙিরঘাট গ্রামে মসজিদের টাকার ভাগ বাটোয়ারার জের ধরে আবারও দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নেয়। খবর পেয়ে সদর থানার ওসি আলমগীর কবিরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রস্তুতি পন্ড করে দেয় এবং ৩ দাঙাবাজকে আটক করে।
আটকরা হল, দলনেতা রমজান আলী, আফছর আলী ও তাজুল ইসলাম। তাদের হেফাজত থেকে টেটা, ফিকলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। ওসি আলমগীর কবির বলেন, গত শুক্রবার একই কারণে দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে শতাধিক আহত হয়। গতকালও তারা সংঘর্ষে লিপ্ত হবার প্রস্তুতি নেয়। পুলিশ তা পন্ড করে দেয়। আটক ৩ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com