শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপুর মৃত্যুতে সাবেক এমপি এডঃ আবু জাহিরের শোক

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক ছাত্রলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপুর ইন্তেকালে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির শোক প্রকাশ করেছেন। গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপু হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, মহান মুক্তিযুদ্ধে সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহবায়ক ও সাবেক গভর্ণর প্রয়াত মোস্তফা আলী এমপির সন্তান। শোকবার্তায় এডভোকেট মোঃ আবু জাহির বলেন, বিজয়ের মাসে আমরা মোহাম্মদ আলী টিপুর মত একজন মানুষকে হারিয়েছি। তার মৃত্যুতে আওয়ামী লীগ ও হবিগঞ্জবাসীর অপূরণীয় ক্ষতি হল। আমি তাঁর জন্য সকলের নিকট দোয়া কামনা করছি। তিনি আরও বলেন, ১৯৭১ সালে একজন নির্বাচিত এমপি অ্যাডভোকেট মোস্তফা আলী ও তার সন্তান মোহাম্মদ আলী টিপু একসঙ্গে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। এটা বাংলাদেশের ইতিহাসে বিরল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com