মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

তেলিয়াপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন ॥ হুমকির মুখে ব্রীজ

  • আপডেট টাইম সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সিমলা ব্রিজ থেকে চৌমুহনী, সুলতানপুর, ধর্মঘর সহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্রিজের নিচ ও বিভিন্ন ছড়া থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলছে। পরে ট্রাক, ট্রাক্ট্রর সহ বিভিন্ন যানবাহনে তা পাচার করছে। বালু তোলার ফলে ব্রিজ ভাঙাসহ রাস্তাঘাট খানাখন্দে পরিনত হচ্ছে। বালু তোলার কারণে সিমলা ব্রিজ যে কোনো সময় ভেঙে গিয়ে বিভিন্নস্থানের সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। শুধু তাই নয়, গ্রামবাসীর জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। যানবাহনের শব্দে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। পাশাপাশি ছোটো বড় দুঘটনা ঘটছে। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য গ্রামবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com