বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

নবীগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন এর কসবা এলাকার কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইমাদ উল্লার পুত্র সুনাম উদ্দিন (৫২) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন বলে অভিযোগ রয়েছে। গতকাল রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস আনুপ। অভিযানকালে বালু উত্তোলনের অপরাধে দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আইনি সহায়তা করেন ইনাতগঞ্জ ইউনিয়নের তহশিলদার আশরাফুল ইসলাম তারেক ও নবীগঞ্জ থানার একদল পুলিশ। জরিমানার বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস আনুপ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com