বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে স্বামীর মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় স্ত্রীর মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে স্বামীর মোটর বাইক থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে বানিয়াচং ১নং উত্তর পূর্ব ইউনিয়নের আওতাধীন উপজেলা পরিষদের গেইট সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটর সাইকেল আরোহী ১নং বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়নের মজলিশপুর গ্রামের প্রবাসী মোঃ সোলেমান মিয়া তার আত্মীয়ের বাড়ী থেকে স্বস্ত্রীক বাড়ী অভিমুখে আসার পথে উপজেলা পরিষদ গেইটের সামনে একটি স্প্রীডবেকার পার হওয়ার সময় মোটর বাইকে পিছনে বসা থাকা তার স্ত্রী রাহিনুর বেগম (২৫) বাইক থেকে ছিটকে নিচে পড়ে যান। এ সময় বানিয়াচং থেকে হবিগঞ্জমুখী একটি ধান বুঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু কোলে ঢলে পড়েন রাহিনুর বেগম। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়। নিহত রাহিনুর বেগম ৩ সন্তানের জননী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com