মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে হজ্ব করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২২৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ পবিত্র হজ্ব সম্পন্ন করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাধবপুরে ১ বছরের শিশু সন্তান ও মহিলাসহ ৩ জন নিহত হয়েছে। ওই সময়ে মাইক্রোবাসে থাকা আরো ৬ যাত্রী গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার ভোর সাড়ে ৫ টায় ঢাকা- সিলেট মহাসড়কের মাধবপুর লাগোয়া বারঘরিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। রেজিস্ট্রেশন বিহীন বালুবাহী ডাম ট্রাক, ঢাকা মেট্রো চ-১৫-৩১১৩নং মাইক্রোবাস ও ঢাকা মেট্রো ন-২১-৪০৩৬ নং এর পিকআপ এর ত্রি-মুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকা থেকে মাধবপুরগামী মাইক্রোবাসের যাত্রীরা বাড়িতে ফেরার পথে এ হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়ের মানিক মিয়ার ১১ মাসের কন্যা শিশু রাইছা, নাসিরনগর দাতমন্ডল গ্রামের, বিজয়নগর উপজলার বুধন্তি গ্রামের রিয়াদ মিয়া (৪০) ফজিলাতুন্নেছা (৬৫) এবং মেডিকেল নেওয়ার পথে নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের মাইক্রোবাস চালক পাভেল মিয়া (২০) মারা যান। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার রামপুর গ্রামের রুনা আক্তার, সাফিয়া বেগম ও উনু মোল্লা (৪৯) সৌদি আরবে হজ্ব সম্পন্ন করে গতকাল রাতের ফ্লাইটে দেশে ফিরে। রাতেই বিমানবন্দর থেকে মাইক্রো যোগে বাড়িতে ফেরার পথে দুর্ঘটনায় পতিত হয়। এতে গুরুতর আহত মৃত আব্দুল কাদিরের ছেলে আবু হানিফ, মানিক মিয়ার স্ত্রী রুনা আক্তার, মৃত আব্দুল কাদিরের স্ত্রী সাফিয়া বেগমকে পুলিশ উদ্ধার করে হাসাপাতালে প্রেরন করা হয়েছে বলে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারগুব তৌহিদ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com